গীতা জয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী প্রয়াত পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত, নিকুঞ্জ বিহারী গোস্বামী ও সুহাসিনী দাস স্মরণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত শনিবার গীতা জয়ন্তী উৎসব হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার রঙ্গিরকূল বিদ্যাশ্রম প্রাঙ্গণে অধ্যক্ষ রতেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম।