প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিয়া উপজেলার চাচুড়ি-পুরুলিয়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে গতকাল শুক্রবার গীতা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মন্দির চত্বরে বসেছে ধর্মীয় মেলা। বাংলাদেশ গীতাসংঘ আয়োজিত এ অনুষ্ঠানে ১১ জন গীতাশাস্ত্রী পাঠ করেন গীতার শ্লোক এবং তা বাংলায় উপস্থাপন করা হয়। মন্দির কমিটির সমন্বয়ক অশোক কাপুড়িয়ার সভাপতিত্বে যজ্ঞানুষ্ঠানে গীতা পাঠ করেন বাংলাদেশ গীতা সংঘের সভাপতি নিত্যানন্দ চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ বর্ধন ও সুনীল কুমার খান এবং পৌরোহিত্য করেন গীতাশাস্ত্রী নেপাল কুমার মুখার্জি। চণ্ডী পাঠ করেন বিপ্লব মুখার্জি ও মধুসূদন দস্তীদার। কয়েক শ ধর্মপ্রাণ মানুষ এ যজ্ঞানুষ্ঠানে গীতা পাঠ শ্রবণ করেন।