গীতা শিক্ষা কমিটি কক্সবাজার জেলা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কক্সবাজার জেলা সংসদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও রত্নগর্ভা মা সংবর্ধনা অনুষ্ঠান গত
২৬ জুন অনুষ্ঠিত হয়। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক কক্সবাজার জেলা সংসদের সভাপতি রাজন আচার্য। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ। অনুষ্ঠান উদ্বোধন করেন ফণীন্দ্র পাল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বিনয় পাল, কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক রূপস পাল, রত্নগর্ভা মা লক্ষ্মী পাল, অবসরপ্রাপ্ত শিক্ষিকা অর্চনা পাল ও বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদ সভাপতি সুলাল ধরকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিভা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগীশিক কক্সাবাজার জেলার সহসভাপতি হরিসাধন পাল। শুভেচ্ছা বক্তব্য দেন বাগীশিক মহেশখালী উপজেলার সভাপতি পরিমল কান্তি শীল, উখিয়া উপজেলার সভাপতি বেবি প্রভা দে প্রমুখ। বিজ্ঞপ্তি।