প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গীতি নৃত্যনাট্য নকসি কাঁথার মাঠ পরিবেশন করা হয়েছে। পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম-উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী ও গণগ্রন্থাগার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক গোপাল চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি