গীতিকার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী গীতিকার মেলা। জেলা গীতিকার ফোরামের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে শহরে শোভাযাত্রা বের করেন সংগঠনের সদস্যরা। বিকেলে সংগঠনের জেলা সভাপতি মো. আমান উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।