গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সীতাকুণ্ডের ২০ স্থানে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত মহাসড়কের ওপর অন্তত ২০টি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মহাসড়কের সম্প্রসারিত চার লেন ও পুরোনো সড়কের মাঝখানে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে এই জলাবদ্ধতায় ইতিমধ্যে কয়েকটি স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ বলছে, সম্প্রসারিত চার লেনের কাজ সম্পন্ন হলেই পুরোনো সড়কটি ঢালু করা হবে, যাতে পানি না জমে।