গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটার ড্রাম চিমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ একটি ইটভাটার ড্রাম চিমনি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ইটভাটার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল আলমের নেতৃত্বে গত সোমবার বিকেলে উপজেলার ভেলাতৈড় গ্রামে অবস্থিত ‘বি-১৩ ব্রিকস’ নামের ওই ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের রংপুর অঞ্চলের কর্মকর্তা সুকুমার সাহাসহ পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর ‘পীরগঞ্জে অবৈধভাবে গড়ে উঠেছে পাঁচটি ইটভাটা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।সুকুমার সাহা বলেন, ওই প্রতিবেদনের সূত্র ধরে ইটভাটায় এ অভিযান শুরু করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।