গুইসাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিকা মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন পশ্চিম পাশে একটি বাড়ির বাগানে দেওয়া জালের বেড়ায় আটকা পড়ে সাত ফুট লম্বা বিশাল আকৃতির একটি গুইসাপ। খবর পেয়ে গতকাল শনিবার বেলা দুইটার দিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারী কাউন্সিলর সামসুন্নাহার রিপা ও তাঁর স্বামী ফয়সাল আহম্মেদ গুইসাপটিকে উদ্ধার করে ইউএনওর কাছে পৌঁছে দেন। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জালে আটকা পড়ায় গুইসাপটির চোট লেগেছে। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে অবমুক্ত করা হবে।