গুগল আজ লাল-সবুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতা দিবসে আজ লাল-সবুজে সেজেছে ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েব পোর্টাল (সার্চ ইঞ্জিন) গুগল।
গতকাল বুধবার মধ্যরাত থেকে গুগলের লোগোতে দেখা যাচ্ছে লাল-সবুজ। Google শব্দের দুই দিকের পাঁচটি অক্ষর সবুজ, মাঝখানের o অক্ষরটি বড় একটি লাল বৃত্ত। সেই বৃত্তে একটি বাঘের ছবি।
বাংলাদেশে গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট খান মো. আনোয়ারুস সালাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ গুগল ডুডল প্রকাশ করা হয়েছে। www.google.com.bd ওয়েব ঠিকানায় গেলেই এটি দেখা যাবে।’
বিশেষ বিশেষ দিনে নিজেদের লোগোতে সেই দিনের আবহ ফুটিয়ে তোলে গুগল। একে বলা হয় গুগল ডুডল। এর আগে ২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আবহ ফুটিয়ে তোলা হয়েছিল গুগল ডুডলে।