গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে প্রস্তাবিত গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবি উঠেছে। পাশাপাশি নবীগঞ্জ উপজেলার বিজনা নদীর উত্তর অংশ প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি িজানানো হয়েছে। গত বৃহস্পতিবার গুঙ্গিয়াজুরী হাওরের সমন্বিত পানি ব্যবস্থাপনার সম্ভাব্যতা-সমীক্ষা সঠিকভাবে সম্পাদনের জন্য আয়োজিত এক কর্মশালায় এলাকাবাসীর পক্ষ থেকে এ দাবি ওঠে।পাশাপাশি বক্তারা অফুরন্ত সম্পদে সমৃদ্ধ এ হাওরের একফসলি জমিকে তিনফসলি জমিতে রূপান্তরিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।সকালে হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত ওই কর্মশালায় জনপ্রতিনিধি, কৃষক, মৎস্যজীবী, রাজনীতিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে পরামর্শক সংস্থার বিশেষজ্ঞরা অংশ নেন।পানি উন্নয়ন বোর্ড, পরামর্শক প্রতিষ্ঠান ইপিসি, আইডব্লিউএম ও সিআইজিআইএস কর্মশালার আয়োজন করে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান। হবিগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী এহসানুর রশীদ স্বাগত বক্তব্য দেন।জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে গুঙ্গিয়াজুরী হাওরে বছরে আউশ, আমন ও বোরো—এই তিনটি ফসল উৎপাদন হবে। তিন ফসল থেকে ৩৩ লাখ ৭৫ হাজার মণ ধান উৎপাদন হবে। সর্বনিম্ন ধানের দর হিসেবে এর মূল্য দাঁড়াবে ৬৭ কোটি ৫০ লাখ টাকা।