গুচ্ছ পদ্ধতি বাতিলের দাবিতে আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সিলেট নগরে অর্ধবেলা হরতাল ডেকেছে ‘সচেতন সিলেটবাসী’।
সিলেটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের অভিভাবকসহ ২১টি দল ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সচেতন সিলেটবাসী’ ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ফটকে অবস্থান কর্মসূচি পালন করে হরতালের ঘোষণা দিয়েছিল।
সচেতন সিলেটবাসীর আহ্বায়ক ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৫ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। অন্যথায় হরতাল পালন করব বলে ঘোষণা দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড় থাকায় হরতাল আহ্বান করতে বাধ্য হয়েছি আমরা।’