প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরে অর্ধবেলা হরতাল পালিত হয়েছে।
ওই দাবিতে সিলেটের রাজনৈতিক নেতারা, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের অভিভাবকসহ ২১টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সচেতন সিলেটবাসী’ ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ফটকে অবস্থান কর্মসূচি পালন করে হরতালের ঘোষণা দেয়।