গুচ্ছগ্রামে আরও কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দুর্গাপুর গুচ্ছগ্রামের কয়েকটি বাড়িঘরে গতকাল শুক্রবারও অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে জমি নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ গ্রামের প্রায় ৩৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলে খান জাহান আলী খুনের প্রায় পাঁচ মাস পর গত বৃহস্পতিবার বাবা মাওলা আলী খুন হন। এরপর মাওলার সমর্থকেরা প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া অগ্নিসংযোগের ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গতকাল বেলা ১১টার দিকে গ্রামের প্রায় আটটি বাড়িতে নতুন করে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হলেও কারও প্রাণহানি হয়নি বলে পুলিশ জানিয়েছে।