গুচ্ছগ্রামে খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া পৌর শহরের দুর্গাপুর গুচ্ছগ্রামে মাওলা আলী খুনের ঘটনায় গত শুক্রবার মধ্যরাতে মামলা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে ছেলে খানজাহান আলীকে হত্যার প্রায় ছয় মাসের মাথায় প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা মাওলা আলীকেও হত্যা করে। পুলিশ সূত্রে জানা গেছে, মাওলা আলীর মেয়ে রেখা বেগম ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন দুর্গাপুর গ্রামের সৈয়দ শাহীন, আতাহার মিয়া, জরিনা বেগম ও মোমেনা বেগম।মাওলা হত্যার পর দুর্গাপুর গুচ্ছগ্রামে প্রতিপক্ষের প্রায় ৪০টি বাড়িতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। মাওলা আলীর স্ত্রী শিউলী বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী ও ছেলেকে হত্যার পর প্রতিপক্ষের লোকজন এবার তাঁর ছোট ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে।