গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও, ডিঙ্গাভাঙ্গা, উপাদী, নলুয়া, দিঘলদী, বাইশপুর, ভাঙ্গারপাড়, নবকলস, ঢাকিরগাঁও, শীলমন্দি, উদ্দমদী, চরমুকুন্দি, বাবুরপাড়া, দশপাড়া, বোয়ালিয়া, দক্ষিণ ও পূর্ব কলাদীসহ অন্তত ২৫টি গ্রামে বুধবার দিবাগত রাত একটায় ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। এসব এলাকার মসজিদ থেকে মাইকে ডাকাত মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এরপর শত শত এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। ডাকাত ঠেকাতে তাঁরা রাত জেগে পাহারা দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, গতকাল রাতে উপজেলার কোথায়ও ডাকাতি হয়নি। এটি স্রেফ গুজব। তারপরও গতকাল রাতে বেশ কয়েকটি এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়।