গুজব ছড়ালে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। গতকাল সোমবার নগরের একটি কমিউনিটি সেন্টারে জেলার ১৬ থানার পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় জানানো হয়, এবার জেলার ১৬ থানায় ১ হাজার ৪৬৯টি পূজামণ্ডপে পূজা হবে। পূজামণ্ডপকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।