গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাত নয়, আমরা শান্তি সম্প্রীতির জন্য ঐক্যবদ্ধ হব। লংগদু উপজেলায় যা ঘটেছে তা অমানবিক। সংঘাতময় পরিস্থিতির মূল কারণ হচ্ছে গুজব। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রীতি বিনষ্টের জন্য ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

খাগড়াছড়ির দীঘিনালায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। পাহাড়ি-বাঙালির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের লোকজনকে নিয়ে এ সভা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।

বক্তব্য দেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, থানা বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমুখ।