গুড়পুকুরের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা কাল সোমবার থেকে শুরু হচ্ছে। এবার মেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ দিনের অনুমতি দেওয়া হয়েছে। বাঙালি সংস্কৃতির এই মেলা ধ্বংস করার চক্রান্তে ২০০২ সালে বোমা হামলা চালানো হয়। এর পর থেকে মেলা বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে ছোট কলেবরে এ মেলা আবার চালু করা হয়। গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, বাঁশ দিয়ে মেলার স্টল বানানোর কাজ চলছে।