গুণগত শিক্ষাবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে গুণগত শিক্ষাবিষয়ক এক সম্মেলন। এইউএসটি এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) যৌথভাবে এর আয়োজন করে। সম্মেলনের মূল বিষয় ছিল ‘গুণগত শিক্ষার মাধ্যমে সমৃদ্ধি’। বিএসটিকিউএমের সহসভাপতি এবং শিক্ষাবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক এম আর কবির গুণগত শিক্ষা কীভাবে বিভিন্ন দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে অবদান রেখেছে, তা তুলে ধরেন।আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইকবাল মাহমুদ, বিএসটিকিউএমের সভাপতি মোকাররম উদ্দিন আহমেদ প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গুণগত শিক্ষা বিষয়ে অভিজ্ঞজনেরা তাঁদের উপস্থাপনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।