গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনি যদি ভাবেন শিক্ষার পেছনে অনেক খরচ হয়, তাহলে অজ্ঞতা খুঁজুন।
ডেরেক বক (১৯৩০)
মার্কিন শিক্ষাবিদ
আমি সাফল্যের চাবি কী সেটা জানি না, তবে সবাইকে তেল দেওয়া যে পতনের চাবি, এটা আমি জানি।
বিল কসবি (১৯৩৭)
মার্কিন অভিনয়শিল্পী
ইরাক যুদ্ধে ইরাককে অংশগ্রহণ করানোই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ।
জর্জ ডব্লিউ বুশ (১৯৪৬)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৬০ বছর বয়সে আমার নানি দিনে পাঁচ মাইল করে হাঁটা শুরু করেন। এখন তাঁর বয়স ৯৭, তিনি কোথায়, আমরা কেউ জানি না।
এলেন ডিজেনারেস (১৯৫৮)
মার্কিন উপস্থাপক
যখনই আমি টাকা খরচ করে ভালো কিছু করতে চাই, তখনই সেখানে আমার আত্মীয়দের দেখা পাই।
রিকি জার্ভেস (১৯৬১)
ইংরেজ লেখক
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র