গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ শেষ করার উপায় হলো যুদ্ধে হেরে যাওয়া।
জর্জ অরওয়েল
(১৯০৩-১৯৫০)
ব্রিটিশ লেখক

পৃথিবীতে বেঁচে থাকা আর জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর লাফালাফি করা একই কথা।
কেনতেৎসু তাকামোরি
(১৯২৮)
জাপানি লেখক

যে কেউ সুপারম্যান হতে পারবে, কিন্তু কেউই জ্যাকি চ্যান হতে পারবেন না।
জ্যাকি চ্যান
(১৯৫৪)
হংকংয়ের অভিনয়শিল্পী

বিবাহবিচ্ছেদ মানুষের জীবনের জন্য অনেক হতাশার একটি অধ্যায়। অন্যদিকে দাম্পত্য জীবনটা একটা জেলের মতো, আপনাকে আজীবন জেলারের চোখের সীমানায় থাকতে হবে।
মনিকা বেলুচ্চি
(১৯৬৪)
ইতালীয় অভিনয়শিল্পী

জীবনে মাছ হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। ব্যাঙ হতে পারলে পানিতে সাঁতার কাটা যায়, আবার লাফ দিয়ে আকাশেও ওড়া যায়।
কিম ইয়ং-হা
(১৯৬৮)
দক্ষিণ কোরিয়ান লেখক

আমি যখন দুশ্চিন্তায় থাকি তখন যোগব্যায়াম করি। আর যখন আমি সুখে থাকি তখন ফাস্টফুড খাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ি।
ব্রিটনি স্পিয়ার্স
(১৯৮১)
মার্কিন সংগীতশিল্পী

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম