গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গত শনিবার রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আবদুর রব, মানবসম্পদে মোহাম্মদ মোশাররফ হোসেন, চিকিৎসায় এ এস কিউ মুহাম্মদ সাদেক ও সমাজসেবায় জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বক্তৃতা করেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের গভর্নর গোলাম মুস্তাফা, জেলা সেক্রেটারি রকিব সরদার, রোটারিয়ান ফিরোজুল হক, মোস্তফা কামাল, নেয়ামতুল্লা, কাজী নওশাদ হোসেন, নুরুন্নেছা বেগম, মোশতাক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।