গুণীজন সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী আবু ইসহাক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯-৮০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক। বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রধান আবদুল জলিল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সোহরাব আলী, ছড়াকার এইচ এম সরোয়ারদী, করতকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম-আরা পারভীন।