প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাটোরের বাগাতিপাড়া উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিনকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁকে কমিশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সময় সেখানে কমিশনের সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমিশনের উপজেলা শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালাহ্উদ্দিন। অনুষ্ঠানে নুরুল ইসলামকে সভাপতি ও মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাগাতিপাড়া পৌর কমিটি ঘোষণা করা হয়।