প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে কবিতাপাঠ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদ ও বাংলাদেশ কবিতা সংসদ রাজবাড়ী শাখা এর আয়োজন করে। গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৩০ জন কবির কবিতাপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবিতা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ম আ সালাম মণ্ডল। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদিন। সভায় সংবর্ধিত ব্যক্তিরা হলেন লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক মতিয়র রহমান এবং ভারতের লেখক, গবেষক ও কবি সুশীল ভট্টাচার্য।