গুণীজন সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক অঙ্গনে কাজের স্বীকৃতিস্বরূপ জয়পুরহাটের পাঁচ গুণীজনকে গতকাল বুধবার সংবর্ধনা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি ভবনের মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতীন কুমারের সভাপতিত্বে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই পাঁচজন হলেন পাঁচবিবির সুলতানপুর গ্রামের যামিনী কান্ত মণ্ডল, কাঁশপুর গ্রামের মন্টু দাস, জয়পুরহাট চিনিকল এলাকার রুহুল কুদ্দুস, জেলা শহরের বাটার মোড় এলাকার কামরুল হাসান ও আক্কেলপুরের জামালগঞ্জ বাজারের বকুল সওদাগর। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, পদক, সনদ ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম প্রমুখ।