গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় বসবাসরত ভোলার তিন গুণীজনকে সংবর্ধনা এবং ১৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে ভোলা জেলা পরিষদ। গতকাল রোববার বেলা ১১টায় এ সংবর্ধনা দেওয়া হয়। একই সময়ে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে খেলার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। আয়োজক সূত্র জানায়, সংবর্ধিত ব্যক্তিরা হলেন অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আলম, আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ আলম ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী মইনুল হোসেন। প্রথম দুজন দৌলতখানে, অপরজন ভোলা সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু তাঁদের উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিতাভ অপু ও মশিউর রহমান।