গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার ৪৩ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে গত রোববার রাতে পাঁচ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন প্রবীণ সংগীতশিল্পী বিশ্বনাথ ভট্টাচার্য, বংশীবাদক ছমির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা আমির হোসেন মালিতা, নাট্যকার মোকাররম হোসেন টুলু ও বাংলাদেশ বেতারের শিল্পী ইউনুস আলী মোল্লা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জসিম উদ্দিন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ