প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের আদর্শ উচ্চবিদ্যালয়ের গুণীজন সংবর্ধনা ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ইউএনও সন্দ্বীপ কুমার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি