গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শুরু হয় লোকসংগীতের আসর। বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশালের শিল্পীকর্মীরা একে একে গেয়ে চলেন লোকসংগীত। এই আসরেই বরিশালের দুই গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। গণশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত লোকসংগীত সন্ধ্যা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। সম্মাননা পাওয়া দুই গুণীর একজন মুকুল দাস। তিনি ষাটের দশক থেকে বরিশাল অঞ্চলে গান এবং নাটকের মাধ্যমে পরিচিত মুখ। অন্যজন মিন্টু বসু। একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের মুখপত্র বিপ্লবী বাংলাদেশ-এর সাংবাদিক এবং নাট্যকার ও নাট্য নির্দেশক। দুজনই স্বনামে পরিচিত দক্ষিণাঞ্চলে। এ সময় বক্তব্য দেন এস এম ইকবাল, সাঈদ পান্থ প্রমুখ।