প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরে জেলা পরিষদ মিলনায়তনে মহেশপুর অফিসার্স ফোরামের আয়োজনে ও প্রাইম ইউনিভার্সিটির আর্থিক সহযোগিতায় গত রোববার গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক সচিব মো. আবদুল আজিজের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ মো. নবী নেওয়াজ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই, মহেশপুর পৌরসভার মেয়র আমিরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক মো. আবু হানিফ, মো. লুৎফর রহমান, আ ন ম আবদুল মজিদ ও মো. নাজিম উদ্দীনকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।