গুণীজন সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের মুন্সিগঞ্জ সদর উপজেলা কেন্দ্রের আয়োজনে গতকাল শনিবার কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। সভাপতিত্ব করেন অগ্রসর বিক্রমপুর মুন্সিগঞ্জ সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর হাসান। বক্তব্য দেন অগ্রসর বিক্রমপুর কেন্দ্রীয় কমিটির সভাপতি নূহ-উল-আলম লেনিন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি প্রমুখ। ট্যালেন্টপুলে বৃত্তি ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীসহ ১৭০ জনকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে তমাল কুমার ঘোষাল ও আলিফ হোসেনকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।