গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কুড়িগ্রামে বেসরকারি সংগঠন সলিডারিটি কর্তৃক পাঁচ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির দুই যুগ পূর্তি উপলক্ষে সম্মাননা পাওয়া গুনীজনেরা হলেন মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আলী মণ্ডল, বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সমন্বয়ক দীপ্তিমান সেনগুপ্ত, আইনজীবী ও ফেলানী হত্যা মামলার আইন সহায়তাকারী আব্রাহাম লিংকন, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের নেতা গোলাম মোস্তফা এবং স্বাধীনতা-উত্তর কুড়িগ্রামের নারী মুক্তিসংগ্রামের অন্যতম পুরোধা বেগম রওশন আরা চৌধুরী। এ উপলক্ষে শহরের সলিডারিটির প্রধান কার্যালয়ে আলোচনা সভায় মাহবুবা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী, সংরক্ষিত আসনের নারী সাংসদ সফুরা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন প্রমুখ।