গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার রায়নগর গ্রামে শিল্পী রশিদ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ বুনন আর্ট স্পেসের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক মনসুর উল করিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন। অনুষ্ঠানে রাজবাড়ীর সন্তান ও ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিফ কনসালট্যান্ট মোমেনুজ্জামানকে সম্মাননা দেওয়া হয়। শিল্পী রশিদ চৌধুরীর জন্ম ১৯৩২ সালের ১ এপ্রিল রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়ায়। তিনি ১৯৮৬ সালের ১২ ডিসেম্বর মারা যান।