প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় দুই গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন চিকিৎসক ও ভাষাসৈনিক এম এ হামিদ খান এবং প্রবীণ সংগীতশিল্পী ওস্তাদ রফিক মাহমুদ। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবে আবুল বাশার ফাউন্ডেশন তাঁদের এই সম্মাননা দেয়। ফাউন্ডেশনের উপদেষ্টা বেগম রোকেয়ার সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী নাঈম সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। বক্তৃতা করেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, শিক্ষক হিতেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম বজলুল কাদের, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ প্রমুখ।