গুণীজন সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল মঙ্গলবার গুণীজন সংবর্ধনা, সেমিনার ও সংগীত প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা এর আয়োজন করে। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দ্রাবিড় সৈকত, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল কবির ও প্রভাষক দেবাশীষ ব্যাপারী। জেলা সংস্কৃতি কর্মকর্তা হায়দার আলী সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ। নড়াইল প্রতিনিধি|