প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ কবিতা সংসদের (বাকস) উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প, সাহিত্য ও সামাজিক অঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখায় চারজন কবি ও গল্পকারকে বনলতা সেন সাহিত্য পদক এবং সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন অলোকা ভৌমিক, আলতাফ হোসেন, দুর্গাপদ মণ্ডল ও অনিতা সরকার। বাকস-এর উপজেলা সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে বনপাড়ায় অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বাবু গৌরপদ মণ্ডল। পরে মানিক মজুমদার সম্পাদিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা খোলা চোখ-এর মোড়ক উন্মোচন করা হয়।