প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বউবাজার মিয়াখান এলাকার নগরের একটি গুদামে আগুনে ২১ জনের মৃত্যুর ঘটনায় গুদাম ব্যবহারকারীর তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, দণ্ডিত আসামির নাম মোবারক মিয়া। গুদাম ব্যবহারের আগে লাইসেন্স নেওয়ার নিয়ম থাকলেও তিনি তা নেননি। গুদামে তুলা ও তুলাজাতীয় সামগ্রী রাখা হয়েছিল। আদালত সূত্র আরও জানায়, ২০০৭ সালের ৬ মার্চ ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২১ জনের মৃত্যু ছাড়াও মোবারক মিয়ার স্ত্রী ও মেয়েসহ কয়েকজন গুরুতর আহত হয়। আসামির বিরুদ্ধে ২০০৮ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠন হয়। ছয়জনের সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে আদালত দোষী সাব্যস্ত করেন।