গুদাম সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ন কবিরের বিরুদ্ধে ভিজিএফের ২৬ বস্তা চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও সৈয়দ ইরতিজা হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুঠোফোনে হুমায়ন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।