গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের শহরবাজারে গতকাল রোববার একটি হার্ডওয়্যারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদাম কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শহরবাজারের টিনপট্টি এলাকায় সিঙ্গাইর ট্রেডার্স নামের হার্ডওয়্যার গুদামে প্লাস্টিকের পাইপ, দরজা, নলকূপসহ বিভিন্ন মাল ছিল। সকালে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। আধা ঘণ্টা পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গোডাউনের মালিক সাঈদ হোসেন দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানিকগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা শাহাদত হোসেন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।