গুদামে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় গতকাল রোববার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হাজী সুলতান উদ্দিনের ঝুটবাজারের ছয়টি গুদাম পুড়ে গেছে। টঙ্গী দমকল কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আগুনে সেলু মিয়া, মো. শহিদুল্লাহ, মো. শাহজাহান মিয়া, আল আমিন ও আউয়ালের গুদামের তুলা পুড়ে যায়। এক ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।