গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে রপ্তানিমুখী ফ্যাশন সিটি পোশাক কারখানার রাসায়নিক গুদামে গতকাল সোমবার বিকেলে আগুন লাগে। এ সময় আগুন আতঙ্কে তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি