প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের দৌলতপুর এলাকায় খান ব্রাদার্সের ১০ নম্বর পাট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। খান ব্রাদার্সের ওই গুদামটি ভাড়া নিয়ে এফআর জুট ট্রেডিং কোম্পানি লিমিটেড পাট রাখত বলে জানান ট্রেডিং কোম্পানির মালিকের ভাই আবদুস সোবহান শরীফ। তিনি বলেন, বেলা তিনটার দিকে আগুন লাগার খবর শুনে তিনি চলে আসেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ওই গুদামে কত টাকার পাট ছিল, তা বলতে পারেননি তিনি। তবে ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।