গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চামড়ার একটি গুদামে আগুন লাগে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয় বলে মালিকপক্ষ দাবি করেছে। চন্দ্রা জোড়াপাম্প এলাকার সুমন হোসেনের ওই গুদামে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটে।