গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি তোয়ালে তৈরির কারখানার গুদামে গতকাল বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সিইপিজেডের ৫ নম্বর সেক্টরে অবস্থিত তোয়ালে তৈরির প্রতিষ্ঠানটির নাম মিতালি টেক্সটাইল। কারখানাটির চারতলা ভবনের ছাদে একটি কক্ষ তৈরি করে তা গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বাতিল হয়ে যাওয়া পণ্য সেখানে রাখা হতো। গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও ইপিজেড স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, গুদামে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।