গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমঞ্চদপুর বাজারে গতকাল সকালে আগুনে একটি পাটের গুদাম পুড়ে গেছে। নাটোর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে বাজারের মখলেছুর রহমানের পাটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে গুদামের কয়েক লাখ টাকার পাট পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাটোর প্রতিনিধি