প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারের আবদুস সোবহানের গুদামে অগ্নিকাণ্ডে ৫২ টন পাট পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আবদুস সোবহান জানান, তিনি গত বুধবার রাত নয়টার দিকে গুদাম বন্ধ করে ধানখোলা মাঠপাড়ায় তাঁর নিজ বাড়িতে চলে যান। গতকাল ভোরে বাজারের নৈশপ্রহরীর মুখ থেকে তিনি অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।