গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বিডি ফুডসের স্থানীয় পরিবেশক আরএ ট্রেডার্সের একটি গুদামে গত মঙ্গলবার দিবাগত রাতে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, ওই দিন রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। গাজীপুর প্রতিনিধি