প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সপুরা এলাকার একটি চামড়ার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামের পাঁচটি ঘর ও ভেতরে রাখা চামড়া সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রউফ নগরের বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রউফ জানান, তাঁর ধারণা, এটি নাশকতা।