প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী নতুন বাজার এলাকায় গতকাল মঙ্গলবার আল আমিন ট্রেডার্স নামে একটি তুলা তৈরির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে নয়টার দিকে তুলা তৈরির মেশিন থেকে এ আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তুলা তৈরির মেশিনসহ অন্য মালামাল পুড়ে গেছে।